ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গবন্ধু ও বাংলাদেশ রচনা লিখে কুতুবদিয়া উপজেলা ফাস্ট মরিয়ম


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৪-৮-২০২৩ বিকাল ৬:৩২
জাতীয় শোকদিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে উপজেলা পর্যায়ে প্রথম হয়েছে উম্মে কুলসুম মরিয়ম। সে মুরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। 
 
সোমবার (১৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ক-বিভাগে রচনা প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করে। তাদেরকে পেছনে ফেলে প্রথম স্থান  অর্জন করে নেয় মরিয়ম।
 
এসময় বিচারক প্যানেলের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিম শরিফ, শিক্ষা অফিসার মুসলেহ উদ্দিন, উপজেলা ইনস্ট্রাক্টর আবদু রাজ্জাক,  ফ্লাইট ল্যাপটেন্যান্ট কাইমুলহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শমশের নেওয়াজ মুক্তাসহ অন্যান্য বিচারকবৃন্দ উপস্থিত  ছিলেন। 
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম আরা জানান, মরিয়ম একজন মেধাবী ও পরিশ্রমী ছাত্রী।  বিদ্যালয়ের ফুটবল (বালিকা) টিমে সে অনবদ্য সুন্দর খেলে অবদান রেখেছে। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল  টুর্নামেন্টেও বিদ্যালয়টি এবার উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। তার সাফল্যে স্কুল পরিচালনা কমিটি, বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/ছাত্রী ও অবিভাবকেরা সকলেই আনন্দিত। জেলা পর্যায়ে ভালো করতে সকলের দোয়া চেয়েছেন তাঁরা। 
 
মরিয়ম মুরালিয়া গ্রামের ওসমান গনির মেয়ে। মা বুরহানা আকতার। তাদের প্রত্যাশা মরিয়ম ভবিষ্যতে ভালো মানুষ হবে। জাতি ও মানুষের সেবা করবে। দেশ গঠনে ভূমিকা পালন করবে। মরিয়ম সকলের দোয়া প্রার্থী। 

এমএসএম / এমএসএম

শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে জিপিএ-৫ পেয়েছে অর্থী মন্ডল

আজ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি

কাপ্তাইয়ের প্রথম নারী আইনজীবী অ্যাডভোকেট মেসুই হ্লা মারমা: স্বপ্ন পূরণ ও নতুন দিগন্তের সূচনা

মুমূর্ষু রোগীর ভরসা শাকিলের স্পিডবোট, খালিয়াজুরীতে বিনামূল্যে জরুরি নৌযান সেবা

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার