ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সেমিফাইনালের আগে বড় দুঃসংবাদ পেলেন মেসি!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৮-২০২৩ দুপুর ১১:৪৩

লিওনেল মেসির বয়সটা ৩৬। এখনো নিজের ফুটবল শৈলীতে মোহাচ্ছন্ন করে রেখেছেন তাবৎ দুনিয়া। ইউরোপ ছেড়ে মার্কিন মুল্লুকে পাড়ি জমিয়েছেন কদিন আগেই। নতুন ক্লাব মায়ামির হয়ে দুর্দান্ত খেলছেন আর্জেন্টিনার কাতার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। টানা ৫ ম্যাচে গোল করেছেন। ৮টি গোল করে মায়ামিকে তুলেছেন লিগস কাপের সেমিফাইনালে। 

গত শুক্রবার শার্লট এফসিকে ৪–০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে মায়ামি। একটি গোল করেছেন মেসিও। পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়া লিওনেল মেসি সংখ্যাটাকে টানা ছয় করতে পারেন কি না, তা দেখতে উন্মুখ ভক্তরা। ফিলাডেলফিয়ার বিপক্ষে মেসিদের সেমিফাইনাল বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টায়। 

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে খেলবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের দল। তবে সেই ম্যাচে ইন্টার মায়ামি মেসিকে পাওয়া যাবে কি না, তা নিয়েই সংশয় দেখা দিয়েছে।অনুশীলনে অ্যাঙ্কেল মচকে গেছে মেসির। মূলত এরপর থেকেই শঙ্কাটা জাগছে। তবে মায়ামির কোচ জেরার্দো মার্টিনো সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন। আর্জেন্টাইন কোচ বলছেন, মেসির ফিটনেস নিয়ে চিন্তা করার মতো কিছু নেই।

মার্টিনো বলেন, ‘আসলে কী হয়েছে, সেটি আমি দেখিনি। তবে আমার ধারণা, মারাত্মক কিছু হলে খেলোয়াড়েরা সবাই এ নিয়ে চিন্তিত হয়ে পড়ত। এখন যেহেতু এ নিয়ে কারো মন খারাপ নেই, ধরেই নেওয়া যায় কিছুই হয়নি।’

এদিকে, সেমিফাইনালের আগে মেসি–রোকুজ্জো পরিবারকে নৈশভোজের নিমন্ত্রণ করেছিলেন বেকহাম–ভিক্টোরিয়া। নৈশভোজের নিমন্ত্রণ পেয়েছিলেন মায়মির আরও দুই নতুন তারকা সার্জিও বুসকেটস এবং জর্দি আলবাও। 

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত