ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গফরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন


নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও photo নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও
প্রকাশিত: ১৫-৮-২০২৩ দুপুর ২:৫৭
ময়মনসিংহের গফরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে উপজেলা পরিষদ চত্বরে শোক র‌্যালি শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
 
স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম পুষ্পস্তবক অর্পণ করেন।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান।
 
এ অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও মহিলাদের আর্থিক ঋনের চেক বিতরণ করা হয়, উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়,বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।অপর দিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথক কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া,মিলাদ ও প্রায় তিনশত স্পটে গণভোজের আয়োজন করা হয়।
 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আলোচনা সভায় বক্তব্য রাখেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়সহ প্রায় তিনশত স্পটে মিলাদ,দোয়া, আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ