ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বেগমগঞ্জে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও চেক বিতরণ


আজিজ আহমেদ, বেগমগঞ্জ photo আজিজ আহমেদ, বেগমগঞ্জ
প্রকাশিত: ১৫-৮-২০২৩ দুপুর ২:৫৮
নোয়াখালীর বেগমগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে চৌমুহনী পৌর অডিটোরিয়ামে এক  আলোচনা সভা ও যুবকদের মাঝে চেক এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
 
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহি অফিসার ইয়াছির আরাফাত এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশীদ কিরন, বিশেষ অতিথি ছিলেন, চৌমুহনী পৌরসভার মেয়র মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা উর্মি।
 
এতে প্রধান আলোচক হিসেবে ছিলেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এবি এম জাফর উল্লাহ। আলোচনায় অতিথিরা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারনে দেশ আজ স্বাধীন এবং ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে এগিয়ে যাচ্ছে। সেই সাথে যারা বঙ্গবন্ধুকে খুন করেছে তারা কখনো এইদেশে থাকার কোন সুযোগ নেই।
 
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা অংশগ্রহন কারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ এবং যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বেকার যুব প্রতিষ্ঠানের মধ্যে ঋণের চেক ও বিনামূল্যে গাছের চারা বিতরণ এবং বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে গরীবদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
 
এই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভুমি কমিশনার আসিফ আল জিন্নাত, বেগমগঞ্জ মডেল থানার ওসি তদন্ত ফরিদুল ইসলাম,  জেলা পরিষদের মহিলা সদস্য আশেয়া আক্তার,
ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাসেম, উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং উপজেলা পরিষদের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ আরো অনেকে। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ