ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধুকে হত্যার কুশীলবদের ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করানো হবেঃ আইনমন্ত্রী


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৫-৮-২০২৩ দুপুর ৩:৪৮

জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে রেলওয়ে স্টেশনের সামনে আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার কুশীলবদের চিহ্নিত করা হবে। তাদের ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করানো হবে। কমিশন গঠন করা হবে। আমরা সেই আইন ড্রাফট করে ফেলেছি।আপনারা হয়তো বলবেন অনেকেই তো মারা গেছেন। তাহলে এখন কেন এটা করা হবে- আমি বলতে চাই কোনো প্রতিহিংসার কারণে নয়, জাতিকে সঠিক ইতিহাস জানানোর জন্য এটা আমরা করব।'তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের দুজন বিদেশে অবস্থান করছে। একজন আমেরিকায়, একজন কানাডায়। আমরা চেষ্টা করছি তাদের আনতে। যতক্ষণ আমরা আছি ততক্ষণ তাদের এ পৃথিবীতে থাকতে দেব না।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলের সঞ্চালনায় আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী।এ ছাড়াও মন্ত্রী পরে আরো একাধিক আলোচনাসভায় অংশ নেন।

এমএসএম / এমএসএম

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক

ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ