চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, চুয়াডাঙ্গার আয়োজনে ১৫ই আগস্ট মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। শুরুতেই বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং ১৫ আগস্ট শাহাদত বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং যথাযথ ভাবগাম্ভীর্য বজায় রেখে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা জনাব সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন)। জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদ চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন , চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমানসহ উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় জাতীয় শোক দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর, চুয়াডাঙ্গার উদ্যোগে ১০ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে ৬০,০০০ টাকা করে ঋণ বিতরণ করা হয়।পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমি এবং জেলা শিশু একাডেমি কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর আগত অতিথিবৃন্দ জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এমএসএম / এমএসএম
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার
মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ
নেত্রকোণায় ‘বোধ’ পত্রিকার ৫১২তম সাহিত্য আড্ডা ও কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন
শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
Link Copied