লালমনিরহাটে এসএ কুরিয়ার সার্ভিসর অফিস থেকে বিপুল পরিমান গাঁজাসহ আটক-১
লালমনিরহাটে এসএ কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ৩৩ কেজি ৭০০ গ্রাম গাজা সহ মশিউর রহমান (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমনিরহাট থানা পুলিশ।
সোমবার (১৪ আগষ্ট) রাত সাড়ে ১০ টার দিকে লালমনিরহাট থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের প্রাণকেন্দ্র মিশনমোড়ে অবস্থিত এসএ কুরিয়ার সার্ভিসের অফিস থেকে গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটক মাদক ব্যবসায়ী মশিউর রহমান সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ইটাপোতা এলাকার মৃত নুরুল হক মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, লালমনিরহাটে নানা কৌশলের সঙ্গে তাল মিলিয়ে মাদক বহনে এবার যুক্ত হয়েছে এসএ কুরিয়ার সার্ভিস। পুলিশ প্রশাসনের নজরদারি না থাকায় এসএ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লালমনিরহাটে মাদক পাচারে সক্রিয় মাদক কারবারিরা। এই মাদক কারবারির সাথে ওই গ্রুপের এসএ টিভির লালমনিরহাট প্রতিনিধি জড়িত থাকতে পারেন বলেও জানান তারা। কেননা এর আগেও একবার ভারতীয় দামি শাড়িসহ কয়েক লক্ষাধিক টাকার কাপড় আটক করে লালমনিরহাট থানা পুলিশ।
মাদক কারবারিরা এসএ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশেষ কৌশলে পার্সেলযোগে বিভিন্ন ধরনের মাদক দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে। কখনো ইয়াবা আবার কখনো ভারতীয় ফেন্সিডিল ও হেরোইনের মতো মরণনেশার মাদকের নিরাপদ রুট হিসেবে লালমনিরহাটকে ব্যবহার করছে স্থানীয় মাদক কারবারি চক্র।
এরই ধারাবাহিকতায় সোমবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসএ পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে ৩৩কেজি ৭শ গ্রাম গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
জানতে চাইলে লালমনিরহাট এসএ কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা বলেন, কুরিয়ার সার্ভিস গুলোতে পুলিশি নজরদারি না থাকায় ব্যবসা পরিচালনা করতে গিয়ে অনেক ধরনের ঝুঁকি তৈরি করছেন ব্যবসায়ীরা। এতে একটি অসাধু চক্রের সদস্যরা নানা কৌশলে আমাদের এইঅংচমাদক বহন করছেন। আমরা জানিনা প্যাকেটের ভিতরে কি ধরনের মালামাল থাকতে পারে। এর ফলে প্রকৃত দোষীদের শনাক্ত করা সম্ভব হয় না।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের মিশনমোড়ে অবস্থিত এসএ কুরিয়ার সার্ভিসে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও মচিউর রহমানকে গাঁজাসহ আটক করতে সক্ষম হন থানা পুলিশ।
তিনি আরও বলেন, কুরিয়ার সার্ভিসের অসাধু কর্মকর্তাদের মাধ্যমে মাদক কারবারিরা মাঝেমধ্যেই মাদক পরিবহন করে থাকে। প্রেরক হিসেবে তারা ভুয়া নাম-ঠিকানা ও পরিচয় দিয়ে পার্সেলযোগে মাদক দেশের বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
নওয়াপাড়ায় ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল
কাশিমপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমান
নাগরপুরে প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে হাঁসের বাচ্চা বিতরণ
রৌমারী হাট-বাজারে আইনশৃঙ্খলা সভায় অতিরিক্ত টোল আদায়ের অনুমতি দিলেন ইউএনও
সুনামগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ঘন্টায় মাদক, ডাকাতিসহ অনলাইন ক্যাসিনো কান্ডে জড়িত ১২জন আটক
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর
ঠাকুরগাঁওয়ে তাঁতশিল্প পুনরুজ্জীবনে আশার বার্তা দিলেন ডাঃ শামারুহ মির্জা
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
গাসিকে মাসব্যাপী কর মেলা উদ্বোধন ও প্রশাসকের বাজার পরিদর্শন
প্রায় দুইশ’ বাইকারের অংশগ্রহণে নড়াইলে সুজুকি রাইডার্স ডে
রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানার আসামি গ্রেফতার
পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত