ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৬-৮-২০২৩ দুপুর ১:৯

সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় শহরের খুলনা মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করে বিন্ম্র  শ্রদ্ধা নিবেদন করেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বেলা ১২ টার দিকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সহ-সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ হোসেনের নেতৃত্বে পাটকেলঘাটা বাজারে বিশাল একটি শোক র‌্যালী বের হয়। র‌্যালিটি বাজরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হাজী গোলাম হোসেন মার্কেট চত্বরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানেএসে শেষ হয়। সেখানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কৃষি ও সমব্যয় বিষয়ক সম্পাদক ডাঃ মুনছুর আহম্মেদ,বীর মুক্তিযোদ্ধা সরদার কাজেম আলী, শিক্ষক আতিয়ার রহমান প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। পরে নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সহ-সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ হোসেনের ব্যক্তিগত অর্থায়নে করা উপস্থিত প্রায় ৪ হাজার মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেন।

এর আগে সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর ৪৮তম শাৎদাৎ বার্ষিকীর আলোচনা সভা। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। এ সময় সেখানে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি একে ফজলুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু প্রমুখ। এছাড়া দিবসটি উপলক্ষে কোরান তেলোয়াত, দোয়া, আলোচনা সভা, খাদ্য বিতরনসহ নানা কর্মসুচি পালিত হয়েছে। 

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা