ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বন্যার্তদের সেবায় হেলথকেয়ার হসপিটালের ফ্রী চিকিৎসা সেবা


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৬-৮-২০২৩ দুপুর ২:৩৪
চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে অবস্থিত হেলথ কেয়ার হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে বন্যার্তদের জন্য ফ্রী চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।১৬ই আগষ্ট(বুধবার) সকাল ৯টা থেকে সারাদিন ব্যাপী হেলথ কেয়ার হসপিটালে এই কমসূচী অনুষ্ঠিত হয়।
 
শতাব্দীর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের চিকিৎসার জন্য কেরানীহাটের হেলথ কেয়ার হসপিটাল কর্তৃপক্ষ এই উদ্যোগ গ্রহণ করেন।সরেজমিনে গিয়ে দেখা যায়, সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে গরীব অসহায় ও দুস্থ প্রায় দুই হাজার রোগীদের এই চিকিৎসা সেবা প্রদান করছে।সাতকানিয়ার কালিয়াইশ থেকে আসা রফিক নামে এক ব্যক্তি প্রতিবেদককে জানান-আমি প্রায় সময় হেলথ কেয়ার হাসপাতালের সেবা নিয়ে থাকি কিন্তু এইবারে  পরিবারপরিজন নিয়ে আসছি এই হাসপাতালের ফ্রী চিকিৎসা সেবা এবং ফ্রী ওষুধ সংগ্রহ করতে।
 
তিনি আরো বলেন, ডাক্তার সাহেব দেখে আমাকে কিছু টেষ্ট দিয়েছেন টেষ্টেও শুধু আজকের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ৫০%ডিসকাউন্ট দিয়েছেন।।এদিকে কেরানীহাট হেলথ কেয়ার হসপিটালের সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাক্তার এমএম নাজিমুজ্জামান বলেন-সকাল থেকে দুপুর পর্যন্ত ১০০০রোগী আমরা দেখা শেষ করছি সন্ধ্যা হতে হতে আর বাকিগুলি দেখব।
 
আমরা মূলত বন্যার্তদের কল্যানে মানবিক দিক বিবেচনা করে তাদের পাশে থাকার প্রয়াসমাত্র।অপরদিকে হেলথ কেয়ার হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডা:বিধান ধর জানান-ন বন্যার্তদের জন্য কিছু করতে পারলেই আমরা সন্তুষ্ট, সারা সাতকানিয়ার যে কোন দূর্যোগে বরাবরের মত হেলথ কেয়ার হসপিটাল মানবতার কল্যানে পাশে থাকেন।
 
তারই ধারাবাহিকতায় স্মরণকালের ভয়াবহ বন্যায়ও সাতকানিয়ার মানুষের পাশে থেকে ফ্রী চিকিৎসা সেবা ও ফ্রী ওষুধ বিতরণ এবং সকল টেষ্টে ৫০%ডিসকাউন্ট দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। 

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত