ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

এবার জাতীয় দলের হয়ে ইংল্যান্ড যাচ্ছে কুতুবদিয়ার আরিফ ও তানজিল


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৬-৮-২০২৩ দুপুর ৩:২
ইন্টারন্যাশনাল ব্লাইন্ড স্পোর্টস এসোসিয়েশন (আইবিএসএ) ওয়ার্ল্ড গেমসে বাংলাদেশ জাতীয় দলের হয়ে  ইংল্যান্ড যাচ্ছে কুতুবদিয়ার তানজিল ও আরিফ। ইংল্যান্ডের বার্মিংহামে আগামী ১৭ থেকে ২৮ আগস্ট ওয়ার্ল্ড গেমস অনুষ্ঠিত হবে।
 
ইন্টারন্যাশনাল ব্লাইন্ড স্পোর্টস এসোসিয়েশন (আইবিএসএ) আয়োজিত এই আসরে স্বাগতিক ইংল্যান্ডসহ বিশ্বের ৭০ টি দেশের ১ হাজার ২শ এর অধিক এ্যাথলেট অংশগ্রহণ করবেন। এবারের গেমসের ক্রিকেট ইভেন্টে বাংলাদেশ সহ অংশ নেবে  র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সফরে আগামী ২১ আগস্ট থেকে টানা চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
 
ওয়ার্ল্ড গেমসে অংশগ্রহণের জন্য ঘোষিত ১৫ সদস্যের বাংলাদেশ দলে রয়েছেন দ্বীপ উপজেলা কুতুবদিয়ার দুই কীর্তি খেলোয়াড় তানজিলুর রহমান ও আরিফ উল্লাহ।
 
বুধবার রাতেই ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা তানজিল-আরিফদের।সাগরদ্বীপ কুতুবদিয়ার বড়ঘোপ থেকে বেড়ে উঠা আরিফ ও তানজিল পেশায় দুজনে সরকারী চাকুরীজীবি। তাদের দুজনই গত ৮ বছর ধরে দেশের প্রতিনিধিত্ব করে আসছেন। তানজিল ও আরিফের বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাও রয়েছে।
 
বিকেএসপিতে দলের সঙ্গে নিবিড় অনুশীলনে থাকা তানজিল ও আরিফ মুঠোফোনে বলেন,দেশের প্রতিনিধিত্ব করার অনুভূতিটা সত্যিই অসাধারণ। বিশ্বের ৭০ টি দেশের ১হাজার ২শ এর অধিক এ্যাথলেট প্রতিযোগিতায় অংশ নিবে। এই প্রতিযোগিতায় বাংলাদেশ একমাত্র ক্রিকেট ইভেন্টে অংশগ্রহণ করছে। ভাল খেলা উপহার দেওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা।
 
কুতুবদিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার বিমল কান্তি শীল বলেন , তাদের অর্জন কুতুবদিয়াবসীর জন্য সম্মানের ও গর্বের। ক্রিকেটের মানোন্নয়নে আরিফ ও তানজিলের এ সফর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাইল ফলক হয়ে থাকবে।

এমএসএম / এমএসএম

শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে জিপিএ-৫ পেয়েছে অর্থী মন্ডল

আজ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি

কাপ্তাইয়ের প্রথম নারী আইনজীবী অ্যাডভোকেট মেসুই হ্লা মারমা: স্বপ্ন পূরণ ও নতুন দিগন্তের সূচনা

মুমূর্ষু রোগীর ভরসা শাকিলের স্পিডবোট, খালিয়াজুরীতে বিনামূল্যে জরুরি নৌযান সেবা

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার