সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন স্থিতিশীলতা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি তৈকর্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ”মন্দিরে সহায়তা, অসহায়দের মাঝে ঢেউটিন, দুঃস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন, গরিব কৃষকদের মাঝে স্প্রে মেশিন, গরীব ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদান ও বই বিতরণ সহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন সিন্দুকছড়ি জোন।
বুধবার ১৬ আগস্ট সকাল ৯টায় সিন্দুকছড়ি জোনের আওতাধীন দায়িত্বপূর্ণ এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী। এসময় উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসিজি এবং জোনের অন্যান্য অফিসার বৃন্দ।
জোন কমান্ডার এলাকার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করেন এবং ভবিষ্যতেও এই জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় সুবিধাপ্রাপ্ত ব্যক্তিগণ তাদের কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল