দুই সন্তান প্রতিবন্ধী, বৃদ্ধ বাবা : তবুও ভাগ্যে জোটেনি কিছুই
ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কালামুল্লাহ গ্রামের বাসিন্দা আবুল কাশেম। বৃদ্ধ পিতা আবদুল জলিল, স্ত্রী এবং ৪ মেয়ে ও ১ ছেলেকে নিয়েই ছিল তার পরিবার। ভয়াল মেঘনার থাবায় বাপ-দাদার ভিটে হারিয়ে সেই মেঘনার পাড়েই ঝুপড়ি ঘরে বসতি তার। পেশায় জেলে আবুল কাশেমই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রায় মাসতিনেক আগে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ও অর্থাভাবে বিনা চিকিৎসায় প্রাণ হারায় তার বড় মেয়ে জান্নাত। মেজো মেয়ে স্বর্ণা বাকপ্রতিবন্ধী, ছোট মেয়ে সুমাইয়া দৃষ্টিপ্রতিবন্ধী আর বয়সের ভারে ন্যুব্জ হয়ে ঘরে পরে আছেন বৃদ্ধ পিতা। তবে প্রতিবন্ধী মেয়ে ও বৃদ্ধ পিতার জন্য পাননি সরকারি-বেসরকারি কোনো সহায়তা।
জেলে আবুল কাশেম জানান, প্রতিবন্ধী দুই মেয়ে ও বৃদ্ধ বাবার জন্য কোনো ভাতার ব্যবস্থা হয়নি। বারবার চেয়ারম্যান-মেম্বারদের কাছে গিয়েও কোনো লাভ হয়নি। তাই এখন আর যাই না। আবুল কাশেম আরো জানান, এক সময় বাড়ি ছিল, তিন-চার কানি জমি ছিল। তিনবার ভাঙ্গা দিয়ে সবই নিয়ে গেছে নদী। এখন বেড়ির ঢালে কোনোরকম দিন কাটাই। তবে ঝড়-বৃষ্টি এলে খুব ভয় লাগে। কখন জানি এ ঘরও উড়িয়ে নিয়ে যায়। সরকারি একটি ঘরের জন্য নাম নিয়েছে, তবে পাব কি-না জানি না।
ধলীগৌরনগর ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু বলেন, তারা আপনাদের বলে কেন? আমাদের কাছে আসতে পারে না?
উপজেলা সমাজসেবা অফিসার মো. মামুন হোসেন জানান, ২০১৬ সাল থেকে দ্বারে দ্বারে গিয়ে প্রতিবন্ধীদের জন্য সূবর্ণ নাগরিক নামে তালিকা করে কার্ড প্রদান করা হয়েছিল। তারা যদি সে তালিকায় না থাকে তবে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এলে আমরা ব্যবস্থা করে দেব।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান