ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

দৌলতদিয়া যৌনপল্লীতে জোরপূর্বক দেহব্যবসা, আদালতের নির্দেশে মামলা


ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী photo ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী
প্রকাশিত: ১৬-৮-২০২৩ দুপুর ৪:১০

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী বাংলাদেশের মধ্যে সর্ববৃহত। দেশের বিভিন্ন স্থান থেকে অসহায় যুবতীদের চাকুরীর প্রলোভন দেখিয়ে মানব পাচারকারী দালালেরা যৌনপল্লীতে বাড়ীওয়ালীদের নিকট যুবতীদের বিক্রি করে দিচ্ছে। প্রতিটি যুবতী মেয়ে চেহারা অনুযায়ী ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা করে বিক্রি হচ্ছে। কেনার পর উক্ত যুবতীদেরকে দিয়ে জোড়পূর্বক ইচ্ছার বিরুদ্ধে দেহব্যবসা করানো হচ্ছে। দেহ ব্যবসা করিতে অস্বীকার করলে তাদেরকে হাত পা বেঁধে অমানুষিক নির্যাতন করছে। যুবক সেলিম জানান, রিক্সা চালকরা প্রলোভন দেখিয়ে অপরিচিত মেয়েদের নাজমাবাড়ীওয়ালীর জামাই রেজাউল করিম রেজা, আলেয়া বাড়ীওয়ালী, পিংকী বাড়ীওয়ালীসহ অর্ধশতাধিক বাড়ীতে এ সকল যুবতীদের দিয়ে ছুকড়ী ব্যবসা করানো হয়। তিন বেলা খাবার ও ২ সেট জামা-কাপড়ের বিনিময়ে তাদের আয়ের হাজার হাজার টাকা বাড়ীওয়ালী হাতিয়ে নেয়। সেলিম আরো জানান, আলেয়ার গেটে নিয়মিত ছিনতাইয়ের ঘটনাও ঘটে। মান-ইজ্জতের ভয়ে অনেকেই থানায় অভিযোগ দায়ের করে না। রাজবাড়ী ট্র্রাইবুন্যাল আদালতে যৌন কাজে বাধ্য করা ও বিক্রির অভিযোগে ইমরান মামলা দায়ের করেছে। বিজ্ঞ আদালত দৌলতদিয়া যৌনপল্লীর পিংকী আক্তার, সাজু মন্ডল, সেলিনা বেগম, শেফালী বেগম, খুশি আক্তারের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানার ওসিকে অভিযোগ এফআইআর  হিসাবে গ্রহণের নির্দেশে দেন। গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বুধবার জানান, অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ