ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালায় ১৩টি দোকান আগুনে পুড়ে ছাই


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৭-৮-২০২৩ দুপুর ৪:১৩

তিন মাসের ব্যবধানে খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে আবারো পুড়ে ছাই হয়ে গেছে ১৩ টি দোকান। বৃহস্পতিবার ( ১৭ আগস্ট) সকাল ৭টায় বাস স্টেশনে এলাকায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ৭ টার দিকে বাস স্টেশন এলাকার দরবার হোটেল নামে একটি খাবারের দোকানে আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পরে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় আধা ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

দীঘিনালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সাব-স্টেশন অফিসার পংকজ কুমার বড়ুয়া জানান, ‘খবর পাওয়ার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করি। বৈদ্যুতিক সট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করেছে।’

ভুইয়া মেশিনারিজ এর মালিক শাহ আলম বলেন, ‘অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।’

ঘটনার পরপরই উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নিজ উদ্যোগে ত্রাণ সহায়তা বিতরণ করেন।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাস টার্মিনাল এলাকা পরিদর্শন শেষে প্রয়োজনীয় ত্রাণ সহযোগিতার আশীবাস প্রদান করেন।

এমএসএম / এমএসএম

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক