ব্রাহ্মণবাড়িয়ায় মা ও ছেলের উপর এসিড নিক্ষেপের ঘটনায় ৩ জনের ৮ বছর করে কারাদন্ড
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পারিবারিক কলহের জের ধরে মা ও ছেলের উপর এসিড নিক্ষেপের ঘটনায় ৩ জনকে ৮ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় ঘোষনা করেন। এছাড়াও তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন, জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রামের মৃত আলীম উদ্দিন খানের ছেলে নক্কু খান, মৃত এনাম খানের ছেলে উজ্জল খান, হাফিজ উদ্দিন খানের ছেলে সোহাগ মিয়া। এরমধ্যে সোহাগ ও উজ্জল পলাত রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট গ্রামের সুমা বেগমের স্বামী জহির খান প্রায়ই নির্যাতন চালাত। এ ঘটনায় তিনি আদালতে স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। পরে আদালত জহির খানকে কারাগারে পাঠায়। এরই জের ধরে জহির খানের বংশের লোকজন ক্ষুব্ধ হয়ে ২০১৭ সালের ১০ মে সন্ধ্যায় সুমা বেগমের ঘরে ঢুকে সুমা বেগম ও তার ছেলে আকাশ খানের উপর এসিড নিক্ষেপ করে। এতে তারা দু’জনই আহত হন। এ ঘটনায় সুমা বেগম বাদী হয়ে ৮ জনকে আসামী করে নাসিরনগর থানায় মামলা করেন। আদালত বিচার প্রক্রিয়ার পর ৩ জনকে ৮ বছর করে কারাদন্ড ও ৩০ হাজার টাকা করে আর্থ দন্ড প্রদান করেন। এ বিষয়ে মামলার বাদী সুমা বেগম বলেন, এসিড নিক্ষেপের মত ঘৃণ্য কাজের ঘটনায় আদালত আসামীদের যে দন্ড দিয়েছে তাতে তারা সন্তুষ্ট।
মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন বিচার প্রক্রিয়ার পর আদালত তাদের দোষী সাব্যস্ত প্রমাণিত করে যে রায় দিয়েছে তাতে বাদী পক্ষ ন্যায় বিচার পেয়েছে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
Link Copied