দুই কর্মকর্তা ছুটিতে, রাণীশংকৈলে তালাবদ্ধ ভূমি অফিস
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন ভূমি অফিসের দুই উপ-সহকারী ভূমি কর্মকর্তা একসঙ্গে ছুটিতে থাকায় অফিসটি ছিল তালাবদ্ধ। অফিসের বারান্দার ইলেকট্রিক বাল্পটি সুইচ অন করানো রয়েছে। এতে সাধারণ মানুষ সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েন। গত বুধবার দুপুর ১২টার দিকে সরেজমিনে এ অবস্থা দেখা যায়।
জানা গেছে, ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন ভূমি অফিসে দু'জন উপ-সহকারী ভূমি কর্মকর্তা রয়েছেন। তাঁদের মধ্যে ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা রেজাউল করিম অসুস্থতাজনিত কারণে ১৫ দিনের ছুটি নিয়েছেন। রেজাউল করিমের ছুটি নেওয়ার কারণে অপর ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা আতাউর রহমান একাই অফিস পরিচালনা করছিলেন। কিন্তু তিনিও হঠাৎ বুধবার অফিসে আসেননি। তিনি অফিসে না আসায় অফিসটি ছিল তালাবদ্ধ। তাই অনেকে জমি রেজিস্ট্রি করার জন্য খাজনা দিতে এসে ঘুরে গেছেন। কেউবা আবার খারিজসংক্রান্ত কাজে এসে ঘুরে গেছেন।
অফিস বন্ধ দেখে এ প্রতিবেদক দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা আতাউর রহমানের মুঠোফোনে ফোন দিলে তিনি জানান, তাঁর একটি মামলার তারিখ রয়েছে। তাই তিনি ছুটি নিয়ে নিজ জেলা নওগাঁয় এসেছেন।
এদিকে ভূমি অফিসটি তালাবদ্ধ থাকায় অনেক সেবাগ্রহীতা দীর্ঘসময় অফিস খোলার অপেক্ষায় থেকে বাড়ি ফিরে গেছেন। সেবাগ্রহীতা এনামুল হক বলেন, চেকপোস্ট গ্রাম থেকে তিনি সকাল ১০টায় এসেছেন একটি খাজনার চেক কাটার জন্য। কিন্তু দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করেও ভূমি অফিস না খোলায় তিনি বাড়ি ফিরে যাচ্ছেন।
একইভাবে জগদল গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘সরকারি অফিস এভাবে বন্ধ থাকবে, এটা মেনে নেওয়া যায় না। বুধবার ছাড়া জমি রেজিস্ট্রি হয় না। তাই জমির খাজনা দিয়ে চেক নিতে এসেছি। খাজনার চেক নিয়ে ৫ শতক জমি অন্যের কাছে বিক্রি করেছি। তা রেজিস্ট্রি দেব। অথচ অফিসটি বন্ধ।’ ভুক্তভোগী সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, তাঁর মতো আরও অনেক মানুষ সেবা না পেয়ে ভূমি অফিস থেকে ঘুরে গেছেন।
রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজীত সাহা জানান, ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা আতাউর রহমান মৌখিক ছুটিতে তাঁর গ্রামের বাড়ি নওগাঁয় রয়েছেন। অফিস বন্ধের বিষয়টি নিয়ে তিনি বলেন, অফিসটি খোলার জন্য লোক পাঠানো হচ্ছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি