ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আমতলীতে পিকনিকের বাস খাদে পড়ে নিহত-১ আহত ১৮


মোস্তফা কাদের, বরগুনা photo মোস্তফা কাদের, বরগুনা
প্রকাশিত: ১৮-৮-২০২৩ দুপুর ২:১৯

বরগুনার আমতলীতে পিকনিকের বাস খাদে পড়ে মো. ইসলাম হোসেন (৫২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।  নারী-পুরুষ ও শিশুসহ ১৮ জন আহত হয়েছেন।  আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালী জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

 শুক্রবার (১৮/০৮/২৩) ভোর পাচঁ টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার  চাওড়া ইউনিয়নের ঘটখালী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। 
এসময় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইসলাম হোসেন নামক এক ব্যবসায়ী নিহত হন। 

নিহত ইসলাম নারায়ণগঞ্জ বন্দর থানার সল্পের চর গ্রামের শামসুদ্দিন বেপারীর ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে আহত সকলের বাড়ি নারায়ণগঞ্জের সল্পের চর গ্রামে। আহতরা জানান, ঢাকার নারায়ণগঞ্জ  বন্দর থেকে পরিবার-পরিজন নিয়ে পিকনিক করতে বুধবার রাতে কুয়াকাটা রওনা দেয়। তাদের বহনকারীর সেন্টমার্ট বাসটি আমতলী উপজেলা চাওড়া ইউনিয়নের ঘটখালী নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ওই বাসে ৪৫ জন যাত্রীর মধ্যে ১৮ জন গুরুতর আহত হন। আহতদের কর্তব্যরত চিকিৎসক পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।  পটুয়াখালী থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইসলাম নামের একজন ব্যবসায়ী নিহত হন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইমরান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ১৮ জন হাসপাতালে এসেছিলেন। তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি। 

আমতলী থানার এসআই আব্দুল বারেক বলেন, আমরা খবর শুনে আমতলী হাসপাতালে যাই এবং যারা গুরুতর আহত তাদেরকে পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করি এবং ওখানে কোন নিহতের খবর আমরা পাইনি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তাপু বলেন, দূর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। তিনি আরো বলেন যারা গুরুতর আহত ছিল তাদেরকে পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ইতিমধ্যে কেউ মারা গিয়েছেন কিনা তেমন কোন তথ্য আমাদের কাছে নেই।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ