ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৫-৮-২০২১ দুপুর ৩:৩১

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল ছিলেন বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের অন্যতম পথিকৃৎ। মহান মুক্তিযুদ্ধ, ছাত্র রাজনীতি, সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলার মাঠ থেকে নাটকের মঞ্চ- সর্বত্র ছিল তার উজ্জ্বল উপস্থিতি। শেখ কামালের অকাল মৃত্যুতে দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্র তো বটেই, রাজনীতিতেও অসামান্য ও অপূরণীয় ক্ষতি সাধিত হয়। বৃহস্পতিবার (৫ ‍আগস্ট) সকালে লালমোহন ‍উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

এমপি শাওন আরো বলেন, ব্যবসা-বাণিজ্য বা অর্থ-সম্পদের প্রতি কোনো আগ্রহ ছিল না শেখ কামালের। তিনি একজন সৃজনশীল উদ্যমী প্রাণবন্ত তরুণ, যিনি মহান মুক্তিযুদ্ধে অস্ত্র ধরেছেন। তিনি সংগীত, নাটক, ক্রীড়া ও সামাজিক কর্মে তরুণদের নেতৃত্ব দেয়ার উদ্যোগ নিয়েছিলেন। তাকে নতুন করে এখনকার যুবসমাজের কাছে তুলে ধরতে হবে। শেখ কামালকে অনুসরণ করে যেন আলোর পথের দেখা পায় আজকের তরুণ প্রজন্ম।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিববুর রহমান, শেখ কামালসহ তার পরিবারের শাহাদাতবরণকারী সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন- লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল হাসান রিমনসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত