নড়াইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ
নড়াইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুই নারী সহ ১০ জন আহত সহ একজন নিহত হয়েছে। বুধবার ১৬আগষ্ট দুপুরে নড়াইল সদর উপজেলার দেবভোগ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ১একর ২৬শতাংশ ফসলী জমির মালিকানা নিয়ে বাহিরগ্রামের ছালাম শেখের পরিবার ও দেবভোগ গ্রামের রাধাভল্লব বিশ্বাসের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ ঐ জমিতে নিজেদের আবাদকৃত পাট বুধবার ১৬ আগষ্ট ছালাম শেখরা কাটাতে গেলে রাধাভল্লব তার ভাই ও ভাইপোদের নিয়ে গিয়ে এতে বাঁধা দেয়। এ নিয়ে এ কিছু সময় সেখানে বাকবিতন্ডার সৃষ্টি হয় এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রপাতি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই নারী সহ উভয় পক্ষের মোট ১০জন আহত হয়। স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। তাদের মধ্যে অন্তত ৪ জনের অবস্থা গুরুত্বর বলে চিকিৎসক জানানোর পরে চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে বিকাল সাড়ে চারটার দিকে রাধাবল্লব বিশ্বাস নামে এক বৃদ্ধের মৃত্য হয় বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ। তার লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন