ব্রাহ্মণবাড়িয়ায় ৩শ শিশু-কিশোরের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের উদ্যেগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে ব্রাহ্মণবাড়িয়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শনিবার (১৯ আগস্ট) জেলা পুলিশ এ প্রতিযোগিতার আয়োজন করে। সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ লাইনসের ড্রিলশেডে অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ৩শ শিশু-কিশোর। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন জানান, তরুণ প্রজন্মের কাছে জাতির পিতার ত্যাগ ও তার আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে হবে। তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। প্রতিযোগিতায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক ছবি আঁকার মাধ্যমে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারছে শিশুরা। এ উদ্দেশ্যেই পুলিশের বৃহৎ এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন।এ সময় ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. এস. এম. শফিকুল্লাহ, অতিক্তি পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইকবাল হোছেন ও অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান