ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

পত্নীতলায় হেরোইন সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব


পত্নীতলা সংবাদদাতা photo পত্নীতলা সংবাদদাতা
প্রকাশিত: ১৯-৮-২০২৩ দুপুর ৩:১৫
নওগাঁর পত্নীতলা উপজেলার ছাইতনলা এলাকায় অভিযান চালিয়ে ৭২০ গ্রাম হেরোইন উদ্ধার করেছেন র‍্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ সময় দুই মাদক কারবারি এবং হেরোইন পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাহিন্দ্র ট্রাক্টর জব্দ করা হয়। 
 
 শনিবার ( ১৯ আগষ্ট)  সকাল ১০টায় জয়পুরহাট র‍্যাব-৫ সদর দপ্তরে অনুষ্ঠিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৫-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম।
 
প্রেসবিজ্ঞপ্তিতে র‍্যাব-৫ জানায় , শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর পত্নীতলা থানাধীন ছাইতনলা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি মাহিন্দ্র ট্রাক্টর গাড়ি থামিয়ে তল্লাশীকালে ট্রাক্টরের ভিতরে অভিনব কায়দায় লুকিয়া রাখা ৭২০ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করা হয়। 
 
আটককৃতরা হলেন চাপাইনবাবগঞ্জ জেলার কছিম উদ্দিন টোলা গ্রামের মোঃ আলাউদ্দিনের ছেলে ইউসুফ আলী এবং চাপাইনবাবগঞ্জ জেলার গিধনীপাড়া গ্রামের মোন্তাজ আলী মন্টুর ছেলে লিটন মিয়া।
 
এই মাদক সরবরাহকারী চক্রটি দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ এলাকা হতে হেরোইন সংগ্রহ করে নওগাঁ ও বগুড়ার সহ বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
 
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার পত্নীতলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

এমএসএম / এমএসএম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ