বিএনপির পদযাত্রায় এসে বিএনপি নেতার মৃত্যু
বিএনপির পদযাত্রা কর্মসূচিতে এসে এক নেতার মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলি স্টেডিয়াম মার্কেটের সামনে মিছিলে অসুস্থ হয়ে পড়ে মোহাম্মদ মিয়া চাঁন (৫৫) নামে তার মৃত্যু হয়। মিয়া চাঁন জেলার বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের মৃত মালু মিয়ার ছেলে। তিনি চরইসলামপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার ও ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।বিজয়নগর উপজেলা যুবদলের সদস্য সচিব লিটন মুন্সি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কাউতলি থেকে ২০০ লোকের একটি পদযাত্রা সরকারি কলেজের সামনে আসার পথে স্টেডিয়াম মার্কেটের সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে উপস্থিত লোকজন তাকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি স্ট্রোক করেছেন।’ মিয়া চাঁনের ভাতিজা মো. মাহাবুব বলেন, ‘বিএনপির মিছিলে গিয়ে কাকা হঠাৎ পড়ে যান। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান