মাটিরাঙ্গায় ৪০বিজিবি কর্তৃক ১৪ লাখ টাকার ভারতীয় ঔষধ ও পণ্য আটক
খাগড়াছড়ির মাটিনাঙ্গায় মালিকবিহীন বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ এবং লেহেঙ্গা টপস আটক করেছে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) ও পলাশপুর জোন।
শনিবার (১৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জাননো হয়, ১৯ আগস্ট আনুমানিক সকাল ৮টায় বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে চালিতাছড়া বিওপি কমান্ডার না. সুবে. মো. রমজান আলী, বিজিবিএম, আইজিপিএস এর নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ টহল দল মাটিরাঙ্গা সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ড এর ঘাগড়াছড়াপাড়া নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ৪ বস্তা ভারতীয় অবৈধ মালামাল আটক করে।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিভিন্ন প্রকার প্রকার ঔষধ এবং লেহেঙ্গা টপস। যার বর্তমান সর্বমোট বাজার মূল্য ১৪ লাখ ২৯ হাজার ৩৩০ টাকা।
আটককৃত ভারতীয় বিভিন্ন প্রকার লেহেঙ্গা টপস, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক অমোচনীয় কালি দ্বারা “ত্রাণ কাজে ব্যবহৃত, বিক্রয়ের জন্য নহে” সীল ব্যবহার করে এবং ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ সীতাকুন্ড কাস্টমস অফিসের মাধ্যমে যথাযথ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও, ভারতীয় বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ট্যাবলেট মাটিরাঙ্গা থানায় জিডি করে পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল