বরগুনায় বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা
খালেদা জিয়ার মুক্তি, সরকার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে শনিবার (১৯/০৮/২৩) বরগুনায় জেলা বিএনপির উদ্যোগে পদযাত্রায় পুলিশের বাধা ও লাঠিচার্জে আহত ১৫ নেতা কর্মী।
সকাল থেকে খন্ড খন্ড মিছিলে নেতা কর্মীরা সমবেত হয় বিএনপি কার্যালয়ের সামনে। সেখান থেকে সকাল সাড়ে ১০ টায় পথযাত্রা বের হয়ে প্রেসক্লাব চত্বর পৌছলে পুলিশ তাতে প্রদান করেন। এক পর্যায়ে নেতা কর্মীরা উত্তেজিত হলে পুলিশ লাঠিচার্জ করে পথযাত্রাটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এতে বেশ কিছু নেতা কর্মীরা আহত হয়। পরে দলীয় কার জেলার সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হালিম, যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েলসহ ছাত্র দল,মহিলা দল,স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি পথযাত্রা বের করে প্রেসক্লাব চত্বরে আসলে পুলিশ তাতে বাধা প্রদান করে। পরে আমাদের নেতাকর্মীর উপরে লাঠিচার্জ করেন তারা। এতে আমাদের কমপক্ষে ১৫ জন নেতা কর্মী আহত হয়।
এ ব্যাপারে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, আমরা কোন লাঠিচার্জ করিনি নিজেদের ধাক্কাধাক্কিতে হয়তো কেউ আহত হতে পারে । সমাবেশে নেতাকর্মীরা বলেন, পুলিশ দিয়ে বিএনপি দাবিয়ে রাখা যাবে না। যতদিন আমাদের দাবিদাওয়া না মেনে নেওয়া হবে ততদিন এ আন্দোলন সংগ্রাম চলবে। খালেদা জিয়া নিশ্চিত মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন, আওয়ামী লীগ সরকারের পদত্য এ সকল দাবি করছেন নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন