ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সাইদীর মৃত্যুতে শোকের পোস্ট; ছাত্রলীগের ১২ নেতাকর্মী বহিষ্কার


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২০-৮-২০২৩ দুপুর ১১:৩১
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাইদির মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় লালমনিরহাটে বারো ছাত্রলীগ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ ও সাধারণ সম্পাদক আরিফ ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার (১৯ আগস্ট) রাতে এ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ, লালমনিরহাট জেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন, কালীগঞ্জের চলবলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি  সাইদুল ইসলাম সুমন, হাতিবান্ধার গড্ডিমারী ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান ভূঁইয়া  ,হাতিবান্ধার গোতামারী ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক মোনাবেরুল হক মিশেল,  কালীগঞ্জের উত্তরণ ডিগ্রী কলেজের কর্মি মামুনুর রশিদ লিওন খান, হাতিবান্ধার টংভাঙ্গা ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক আল- আমিন হোসেন সাগর,
সদরের মোগলহাট ইউনিয়নের সহ সভাপতি আমিনুল ইসলাম রানা, একই ইউনিয়নের আইন বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবিন,
লালমনিরহাট পৌর শাখার ৪ নং ওয়ার্ড সহ সভাপতি শ্রাবন হোসেন, মোগলহাট ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক  ইব্রাহিম ইসলাম, লালমনিরহাট পৌ শাখার সদস্য ঈসমাইল হোসেন আদর, পাটগ্রামের জোংরা ইউনিয়নের সদস্য সহিদ ও পাটগ্রাম পৌর শাখার ৭ নং ওয়ার্ড সদস্য
ইবনে রুসদ। একই সাথে তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ পাঠানো হয়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার