চৌমুহনীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, ৩ জন আহত
নোয়াখালীর চৌমুহনীতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে সন্ত্রাসীরা। শনিবার রাতে শহরের দক্ষিণ বাজারে মর্ডাণ ফুড ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। এতে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক দেলোয়ার হোসেন সহ অন্তত তিন জন আহত হয়। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মডার্ণ ফুডের মালিক দেলোয়ার হোসেন জানান, রাত সাড়ে ৯ টার দিকে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। এসময় দোকানের আসববাবপত্র ও গ্লাস ভাংচুর বিভিন্ন জিনিস পত্র তছনছ করে। হামলায় তিনি সহ তিন জন গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়। কি কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা তিনি সঠিক ভাবে বলতে পারছেন না।
ব্যবসা প্রতিষ্ঠানে হামলার খবর পেয়ে রাতেই বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ও চৌমুহনী সাধারণ ব্যবসাযী সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চৌমুহনী সাধারন ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আবুল খায়ের ব্যবসা প্রতিষ্ঠানে অতির্কতভাবে এ ধরনের সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন