ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

মাগুরায় বাংলাদেশ কংগ্রেস জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ২০-৮-২০২৩ দুপুর ৪:২৩

মাগুরা : বাংলাদেশের জাতীয় নির্বাচন সিসি ক্যামেরা  মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, সততা, মানবতা, পরমতসহিষ্ণুতা, গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশ কংগ্রেস এর প্রতিপাদ্য ধারাকে সামনে নিয়ে, মাগুরায় বাংলাদেশ কংগ্রেস মাগুরা জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ কংগ্রেস এর মাগুরা জেলা শাখার উদ্যোগে রবিবার ২০ আগস্ট সকাল ১০ টার সময় জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকদের পরিবর্তে জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার নিয়োগ এবং ভোট কেন্দ্র গুলোতে সিসি ক্যামেরা স্থাপন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। 

মানববন্ধনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ কংগ্রেস এর পৌর শাখার আহবায়ক মোঃ তারিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কংগ্রেস এর চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল মোরশেদ, মাগুরা জেলা সমন্বয়কারী সালমান খান, শ্রীপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ আসাদুজ্জামান আসাদ, ছাত্র কংগ্রেস মাগুরা জেলা শাখার আহবায়ক মোঃ কাজল ইসলাম। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা কংগ্রেস দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ গণ বক্তব্য প্রদান করেন।

মানববন্ধনে প্রধান অতিথি চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন বলেন, বাংলাদেশ কংগ্রেস সবসময় সুষ্ঠু ধারার রাজনীতি পরিচালনা করে। তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেক কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে এবং চাল, ডাল, চিনি, তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যর বাজার নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট ধ্বংস করে  সরকারকে সুষ্ঠু পদক্ষেপ নিতে বলেন।

এমএসএম / এমএসএম

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে

গজারিয়া উপজেলার হোসেন্দী খাল পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

হত্যাসহ একাধিক মামলার আসামী ছাত্রলীগের মিজানের দাপটে অতিষ্ঠ নলুয়া

পার্বত্য চট্টগ্রামের সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি

সাভার থানা এলাকায় কাউন্দিয়ায় বাড়ি ভাঙচুর ও জমি দখলের চেষ্টার অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

ভূরুঙ্গামারীতে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

দীর্ঘদিন বন্ধ ইউনিয়ন উপ স্বাস্থ্যেেকন্দ্র ভোগান্তিতে এলাকাবাসী

জেলেদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে হাজিরহাটে নতুন কমিটি গঠন

নড়াইল বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির সভা অনুষ্ঠিত