রাণীশংকৈলে দু'টি পশুর হাটে অতিরিক্ত টোল আদায়, ১ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সাপ্তাহিক দুটি পশুর হাট কাতিহার ও নেকমরদ হাটে দুই দিনের ব্যবধানে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ১ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলার কাতিহার পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ইজারাদারকে ভ্রাম্যমাণ আদালতে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (২০ আগষ্ট) দুপুরে নেকমরদ পশুরহাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজীত সাহা। জানা গেছে, শনিবার কাতিহার পশুর হাট ও নেকমরদ হাট সরকারি বিধি মোতাবেক গরু প্রতি ২৩০ টাকা এবং ছাগল প্রতি ৯০ টাকা নেওয়ায় নিয়ম থাকলেও তা উপেক্ষা করে হাট ইজারাদার গরু প্রতি ৪৫০ টাকা ও ছাগল প্রতি ১৭০ টাকা টোল আদায় করছিলেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজীত সাহা সকালের সময়কে বলেন, সরকারি বিধি মোতাবেক নির্ধারিত টাকা আদায় না করে অতিরিক্ত টোল আদায়ের দায়ে কাতিহার হাটের ইজারাদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ও ৪০ ধারা মোতাবেক ৬০ হাজার ও নেকমরদ পশুরহাটে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হাট ইজারাদারকে সতর্ক করে দেওয়া হয়েছে পরবর্তীতে যেন অতিরিক্ত টোল আদায় না করে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied