ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

মাটিরাঙ্গার স্বাস্থ্য কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২০-৮-২০২৩ বিকাল ৫:১৬

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলমের অনিয়ম, দুর্নীতি, সেচ্চাচারিতা ও সরকারি গাছ নিধন উল্লেখ করে ১ আগস্ট পার্বত্যনিউজে সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ ও হাসপাতালকে ৫০ শয্যায় উন্নিত করার দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সর্বস্তরের জনগণ ।

রোববার (২০ আগস্ট) মানববন্ধন পরিচালনা কমিটির আহবায়ক সাইফুল ইসলামের সভপতিত্বে সর্ববস্তরের জনগণের অংশগ্রহণে মাটিরাঙ্গা বাজার এলাকয় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের দুই পাশে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে উস্থিত বক্তারা ডা. খায়রুল আলমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতির ও সেচ্ছাচারিতার অভিযোগ করে বলেন, গত ১০ বছর ধরে নানা দুর্নীতি করে যাচ্ছেন এ কর্মকর্তা। তার অনিয়মে স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী।

হাসপাতাল অভ্যন্তরে অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশ, ড্রেনেজ অব্যবস্থাপনায় জমানো পানি মশার কারখানায় পরিণত হয়েছে। হাসপাতালের অবকাঠামোগত কোন উন্নয়ন হয়নি। কাগজপত্রে ৩০ শয্যার হাসপাতাল দেখানো হলেও বাস্তবে রয়েছে ১০ শয্যা । এসময় উপজেলার ৭টি ইউনিয়নের প্রায় ২ লাখ মানুষের স্বাস্থ্য সেবায় হাসপাতালকে ৫০ শয্যায় উন্নিত করার দাবি জানানো হয়।

এদিকে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে ক্ষমতার অপব্যবহার করে ২১টি গাছ কাটায় হাসপাতাল ঘিরে জনমনে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। মানববন্ধন থেকে ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে ডাক্তারর খায়রুল আলমের শাস্তি ও ৭দিনের মধ্যে অপসারণের দাবি জানানো হয়। অন্যথায় হাসপাতাল ঘেরাও সহ আরো কর্মসূচি দেয়ার ঘোষণা দেন বক্তারা।

এসময় এলাকার সর্বস্তরের জনসারণ উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বাস্থ্য কর্মকর্তা বরারব লিখিত স্মারকলিপি দেয়া।

এমএসএম / এমএসএম

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক