বরগুনায় শোক দিবস উপলক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচি
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বরগুনা-০২ আসনের বামনা, পাথরঘাটা, বেতাগী উপজেলার বিভিন্ন আবাসন ও গুরুস্তপূর্ণ স্থানে বৃক্ষরোপন করেছে স্থানীয় যুবলীগ।
সোমবার(২১ আগস্ট) দুপুরে দক্ষিনাঞ্চলের সর্ববৃহৎ আবাসন প্রকল্প বরগুনার পাথরঘাটা উপজেলার হোগলাপাশা আবাসন প্রকল্পে ৪৪৯ পরিবারের মধ্যে ৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবাসনের বাসিন্দাদেও মধ্যে এ গাছের চারা বিতরণ ও রোপন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার।
পাথরঘাটা উপজেলা যুবলীগের সহ সভাপতি ফয়েজ হোসেন খোকন এর সভাপতিত্বে এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান সোহাগ, উপজেলা যুবলীগের সহ সভপাতি জব্বার মোল্লাসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বরগুনা-০২ আসনের মনোনয়ন প্রত্যাশী যুবনেতা সুভাষ চন্দ্র হাওলাদার বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ঝড় জলোচ্ছাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের আহŸানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষ্যে আমরা বৃক্ষ রোপন কর্মসূচি পালন করছি।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের মাথা গোজার ঠাই দিয়েছেন। সেই আবাসন প্রকল্পগুলোকে সুনিবিড় ছায়া সুশীতল করে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তার কর্মী বাহিনীনিকে। তারই ধারাবাহিকতায় বরিশালের সর্ববৃহৎ এই আবাসন প্রকল্পে আমরা বৃক্ষ রোপন করে প্রকৃতি সুরক্ষার পাশাপাশি গৃহগুলোকে ছায়া সুনিবিড় করে দিচ্ছি।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন