ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বরগুনায় পুলিশ দেখেই উল্টো পথ ধরলো সেচ্ছাসেবক দলের মিছিল


মোস্তফা কাদের, বরগুনা photo মোস্তফা কাদের, বরগুনা
প্রকাশিত: ২১-৮-২০২৩ দুপুর ২:১৮
স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষীকী উপলক্ষে সংগঠনটির দলীয় নেতাকর্মীরা বরগুনা প্রধান সড়কে মিছিল বের করে তা পুলিশ দেখেই উল্টো পথ দিয়ে জেলা কার্যালয়ে ফিরে যায়। সোমবার(২১ আগস্ট) দুপুরে বরগুনা জেলা বিএনপি কার্যালয় থেকে একটি মিছিল বের করে জেলা স্বেচ্ছাসেবক দল।
 
পরে মিছিলটি পৌর মার্কেটের সামনে আসলে পুলিশ দেখেই আবার উল্টো পথে ঘুরে যায় মিছিলটি। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের মিছিলটি উল্টো দিকে ঘুরে যাওয়ার নির্দেশনা দিতেও দেখা যায়। এরপর জেলা বিএনপি কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তালুকদার (মহসিন)। এছাড়াও উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ন আহবায় এ. জেড. এম সালে ফারুক, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহিন, বরগুনার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক তালিমুল ইসলাম পলাশ,বরগুনা জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ জাহিদ হোসেন মোল্লা। এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা যাতে বিশৃঙ্খলা করতে না পারে এজন্য সতর্ক অবস্থানে ছিল পুলিশ। এসময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা সদর রোডে একটি মিছিল বের করেন। পরে পুলিশ দেখেই মিছিলটি উল্টো পথ ধরে আবার জেলা বিএনপি কার্যালয়ে ফিরে যায়।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ