চালককে হত্যা করে ছিনিয়ে নিল অটোরিকশা,ব্রিজের নিচে মরদেহ উদ্ধার
লালমনিরহাটের আদিতমারী উপজেলার স্বর্ণামতি নদী থেকে আব্দুর রাশিদ(৪০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় দুর্বৃত্তরা তার ব্যবহৃত অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়।
সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার স্বর্ণামতি নদীর কান্তেস্বর ব্রীজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুর রাশিদ পার্শ্ববর্তী বালাপাড়া গ্রামের খোশেদ আলম ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে,গত রোববার বিকেলে আব্দুর রাশিদ অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। গভীর রাতেও সে বাড়ি না ফেরায় পরিবারের সন্দেহ সৃষ্টি হলে বিভিন্ন জায়গায় খোঁজখবর করতে থাকেন। সোমবার সকলে বাড়ির অদূরে স্থানীয়রা স্বর্ণামতি নদীর কান্তেস্বর ব্রীজের নিচে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ব্রীজের নিচ থেকে করে মরদেহ উদ্ধার করে। পরিবারের লোকজন অটোরিকশা চালক আব্দুর রাশিদের মরদেহ সনাক্তকরে।
এ বিষয় আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মরদেহ উদ্ধার করে লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অবস্) আলমগীর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে এসে নদী থেকে আব্দুর রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করেই তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।অপরাধিদের ধরতে পুলিশ তদন্ত শুরু করেছেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied