ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

জুমার নামাজে সাঈদীর জান্নাত কামনা করায়, খতিবকে অব্যাহতি


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২১-৮-২০২৩ দুপুর ৪:২১
নোয়াখালীর চাটখিলে জুমার নামাজ শেষে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জান্নাত কামনা করে দোয়া করায় এক মসজিদের খতিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।ভুক্তভোগী খতিবের নাম হাফেজ মাওলানা আনোয়ার হোসেন। তিনি চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার জামে মসজিদের সাবেক খতিব।  
 
গত শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার জামে মসজিদে এ ঘটনা ঘটে।  খোঁজ নিয়ে জানা যায়, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন দীর্ঘ ১৫ বছর যাবত চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার  জামে মসজিদে জুমার খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত শুক্রবার নামাজ শেষে মোনাজাতের শেষ দিকে তিনি বলেন, দীর্ঘ দিন অসুস্থ ছিলেন, মারা গেছেন সাঈদী সাহেবকে আল্লাহ যেন জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। এরপর নামাজ শেষ হওয়ার সাথে সাথে মসজিদ কমিটি খতিবকে মৌখিক ভাবে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দেয়।  
 
চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনারে জামে মসজিদের সাবেক খতিব হাফেজ মাওলানা আনোয়ার হোসেন তাকে অব্যাহতি দেওয়ার সত্যতা নিশ্চিত করেন।  তবে তিনি এ বিষয়ে আর কোন মন্তব্য করতে রাজি হননি।   
 
এ বিষয়ে জানতে মসজিদ কমিটির সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।   

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত