ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে ম্যাটস শিক্ষার্থীদের ৪দফা দাবিতে ক্লাস বর্জন ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২১-৮-২০২৩ রাত ১০:২৩
 টাঙ্গাইলে ৪ দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত রয়েছে। সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও এ আন্দোলন চলছে। স্বতন্ত্র শিক্ষাবোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগসহ ৪ দফা দাবিতে ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করছেন টাঙ্গাইল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।
সোমবার (২১ আগস্ট) চতুর্থ দিনের মতো তারা ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করছে। বুধবার থেকে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি শুরু করেছে। আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে, অনতিবিলম্বে কোর্স কারিকুলামে ইন্টার্নশিপ পুনর্বহাল'সহ অসঙ্গতিপূর্ণ কারিকুলাম সংশোধন, বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ ও বিগত দিনের সিদ্ধান্ত অনুযায়ী ‘মেডিকেল অ্যাডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ আজও বাস্তবায়ন করা হয়নি। বাংলাদেশে অন্যান্য সব ডিপ্লোমা সেক্টরে সরকারি চাকরির নিয়োগ এবং কর্মসংস্থানের ব্যবস্থা থাকলেও ম্যাটস ডিপ্লোমাধারীদের নিয়োগ বা কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরই প্রেক্ষিতে সারা দেশের সব সরকারি-বেসরকারি ম্যাটস শিক্ষার্থীরা তাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝোলানোসহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্র ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে।
এবিষয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন টাঙ্গাইলের সভাপতি বলেন, আমরা চারটি বিষয় নিয়ে আন্দোলন শুরু করেছি। আজকে চতুর্থ দিন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। আমাদের দাবি আদায় না হলে আমরা আরও কঠোর আন্দোলনের ডাক দেব। 

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত