ব্রাহ্মণবাড়িয়ায় বড় ভাইয়ের কামড়ে ছোট ভাইয়ের মৃত্যু
বড় ভাইয়ের কামড়ে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় খাঁটিখাতা গ্রামে। সোমবার (২১ আগস্ট) রাতে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই গোলাপ মিয়া (৩৫) মারা যায়। এর আগে, এদিন সন্ধ্যার দিকে সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিখাতা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর বড় ভাই মঞ্জুর আলী (৪২) পলাতক রয়েছে।মৃত গোলাপ মিয়া জেলার সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামের মনসুর আলীর ছেলে। তিনি খাঁটিখাতা বাজারের নৈশ প্রহরী ছিলেন। ঘটনা সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি, মো. আসলাম হোসেন। তিনি জানান, গোলাপ মিয়া প্রায় সময় নেশা করত। স্থানীয়রা গোলাপ মিয়াকে নেশা করতে মানা করলে তিনি স্থানীয়দের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। পরে স্থানীয়রা গোলাপ মিয়ার বড় ভাই মঞ্জুর আলীর কাছে বিচার দেয়। মঞ্জুর আলী সোমবার সন্ধ্যার দিকে তার ছোট ভাই গোলাপ মিয়াকে নেশা না করতে বুঝাতে গেলে তার সঙ্গেও গোলাপ খারাপ ব্যবহার করে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির এক পর্যায়ে গোলাপ মিয়া মাটিতে পড়ে যায়। সে সময় মঞ্জুর আলী গোলাপ মিয়ার কানে কামড় দিয়ে ধরে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় গোলাপ মিয়াকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালের চিকিৎসক তার কানে প্রায় ১৫টি সেলাই করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।
তিনি আরও জানান, স্বজনরা গোলাপ মিয়াকে ঢাকায় না নিয়ে জেলা শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় গোলাপ মিয়া মারা যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
বাগেরহাট শহরের গাজী সাহেবের দরগাহ’র বেদখল হওয়া সরকারী খাস খতিয়ানভুক্ত সম্পত্তি উদ্ধারের দাবীতে মানববন্ধন
বন্যায় ধানহানি, ঋণের চাপ ও গ্রেপ্তার আতঙ্কে জেলের মৃত্যুর অভিযোগ
ধর্ষণ মামলায় ময়মনসিংহের অলক মৌলভীবাজারে গ্রেফতার
২৪ ঘণ্টার ব্যবধানে দুই সন্তানের মৃত্যু, বাবাও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে
ট্রাকের ধাক্কায় উল্টে গেল সিএনজি, বিএনপি নেত্রী আহত
বরগুনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
রংপুর-কাকিনা সড়কে ধস, ঝুঁকি নিয়ে চলাচল
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ কিশোর
লেভেল ক্রসিংয়ে আটকে যাওয়া প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, নিহত ১
সমন্বিত স্বাস্থ্যসেবা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার
দৌলতখানে মাদকের ছড়াছড়ি, অভিযানে আটক ৬
‘ঘরের সব ভেঙে শেষ করে দিছে, এখন আমাদের আর কিছুই রইল না’
পাবনায় আ. লীগ নেতাকে গলা কেটে হত্যা
Link Copied