ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১
সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামসুল আলম। এ ঘটনায় হাকিম মিয়া (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার অরুয়াইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সরাইল থানার ওসি এমরানুল ইসলাম এর সত্যতা স্বীকার করেছেন।গ্রেফতার হাকিম মিয়া উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল গ্রামের মৃত ফারুক মিয়ার ছেলে। ওসি এমরানুল ইসলাম বলেন, সোমবার দুপুরে অরুয়াইল বাজারের সুতা ব্যবসায়ী কালা মিয়ার মেয়েকে (২১) তার স্বামী হাকিম মিয়া মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। কালা মিয়া বিষয়টি থানায় জানালে তার সঙ্গে এএসআই শামসুল আলমের নেতৃত্বে একদল পুলিশ অরুয়াইল বাজারে যায়। সেখানেই হাকিম মিয়া শ্বশুর কালা মিয়ার ওপর হামলা করেন।তিনি আরও বলেন, তাকে বাঁচাতে গেলে পুলিশ সদস্যদের ওপরও হামলা করেন হাকিম মিয়া। এসময় মাথায় ও হাতে রডের আঘাতে গুরুতর আহত হন এএসআই শামসুল আলম। তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এ ঘটনায় হাকিমকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে দায়িত্ব পালনে বাধা ও হামলার ঘটনায় একটি মামলা হয়েছে।
এমএসএম / এমএসএম
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু