সাতক্ষীরায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু,আক্রান্ত প্রায় তিনশ’
সাতক্ষীরায় ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০টার দিকে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এনিয়ে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় মারা গেলেন ৪জন। এছাড়া গত ২৪ ঘন্টায় আরও ৮ জন রোগী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ২শ’ ৯২ জনে।
মারা যাওয়া ব্যক্তির নাম জাহিদুল ইসলাম (৩৫)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বকচরা গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত কুমার সরকার জানান, জাহিদুল ইসলাম ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে রোববার বিকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধিন অবস্থায় রোববার রাতেই তিনি মারা যান।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সর্বশেষ ডেঙ্গু জ্বর সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী জেলায় ইতোমধ্যে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়েছেন ২শ’ ৯২ জন। এদের মধ্যে বর্তমানে বিভিন্ন সরকারি- বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে ৩৪ জন রোগী ভর্তি রয়েছেন। বাকীরা সুস্থ্য হয়েছেন।
এমএসএম / এমএসএম
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে