ফার্মেসিতে মুরগির ওষুধ, মোবাইল কোর্টে জরিমানা
কক্সবাজারের কুতুবদিয়ায় ফার্মেসিতে পোল্ট্রি (হাঁস-মুরগি) মেডিসিন রাখায় মুনমুন ফার্মেসীকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময়৷ আরও চার ফার্মেসিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। ফার্মেসিগুলো হলো, আশ শেফা, বেলাল মেডিকো,সায়েম মেডিকেল স্টোর ও ইমরান ফার্মেসি।
মেডিকেল গেইট এলাকায় ফার্মাসিস্ট লাইসেন্সসহ নানা অসঙ্গতির কারণে পাঁচ ফার্মেসীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয় ।সোমবার (২১ আগস্ট) বিকেলে ঝটিকা অভিযান চালিয়ে এইসব ফার্মেসিকে জরিমানা করা হয়। এ সময় ফার্মেসিতে মুরগির ওষুধ রাখা, ফার্মাসিস্ট সনদ না থাকা, ফ্রীজ না থাকা ও অনুমোদনহীন ওষুধ রাখাসহ নানা অসঙ্গতি ধরা পড়ে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট কর্তৃক এসব ফার্মেসিকে জরিমানা করতে দেখে একাধিক ফার্মেসি দোকান বন্ধ করে দেয়।এদিকে ফার্মেসিগুলো ঘুরে দেখা গেছে কোন ফার্মেসিতে ফ্রিজের ব্যবস্থা নেই, গুটিকয়েকজন ছাড়া বাকিদের কারো কাছে ফার্মাসিস্ট সনদ নেই। এমনকি অনেকের কাছে ফার্মেসি লাইসেন্সও নেই। বিশেষ করে গ্রামের ফার্মেসিগুলো দেদারসে বিক্রি হচ্ছে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ।
সদরের বৈধ ফার্মেসী ব্যবসায়িদের অভিযোগ কুতুবদিয়া স্যানিটারি ইন্সপেক্টর আবদুল মালেকের নানা অনিয়ম ও দায়িত্বে অবহেলার কারণে কুতুবদিয়ার আনাচকানাচে মুদির দোকানেও গজিয়ে উঠেছে নতুন নতুন ফার্মেসি ব্যবসা। দ্বীপ জুড়ে দেদারসে বিক্রি হচ্ছে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ। এতে দ্বীপের মানুষের স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে বলে করছেন বৈধ ব্যবসায়িরা।
কুতুবদিয়া স্যানিটারি ইন্সপেক্টর আবদুল মালেক জানান, কুতুবদিয়ার ফার্মেসিগুলোতে প্রয়োজনীয় কাগজপত্রসহ নানাবিধ সমস্যা রয়েছে। তিনি নিয়মিত ফার্মেসিগুলো পরিদর্শন করেন। তাছাড়া অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড জর্জ মিত্র চাকমা। এসময় উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নাজমুল ইসলাম,কুতুবদিয়া স্যানিটারি ইন্সপেক্টর আবদুল মালেকসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এমএসএম / এমএসএম
শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে জিপিএ-৫ পেয়েছে অর্থী মন্ডল
আজ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি
কাপ্তাইয়ের প্রথম নারী আইনজীবী অ্যাডভোকেট মেসুই হ্লা মারমা: স্বপ্ন পূরণ ও নতুন দিগন্তের সূচনা
মুমূর্ষু রোগীর ভরসা শাকিলের স্পিডবোট, খালিয়াজুরীতে বিনামূল্যে জরুরি নৌযান সেবা
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
Link Copied