একুশে আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
ভয়াল বীভৎস গ্রেনেট হামলায় শহীদদের স্মরণে গতকাল সোমবার বাদ এশা ঢাকা জেলা তেজগাঁও থানা ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর আয়োজনে পূর্ব নাখালপাড়া রেলগেট চত্বরে একুশে আগস্ট গ্রানেট হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ আব্দুল কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মঞ্জুর। এই সময় প্রধান অতিথি বলেন বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রানেট হামলায়, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ ২৪ জন নিহত হয়। এই সময় বিদেশে পালিয়ে থাকা, গ্রেনেড হামলার মূল পরিকল্পনায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানানো হয়। আগামী দ্বাদশসংসদ নির্বাচনে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য নেতা কর্মীদের কাছে আহবান রাখেন। আরো উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শেখ রুস্তম আলী ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক। ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সকল সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সকল শহীদদের প্রতি এক মিনিট নিরাবতা পালন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এবং শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এবং দোয়া ও মিলাত শেষে তাবারক বিতরণ করে অনুষ্ঠানটি সভাপতি সমাপ্তি ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু
সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?
টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়
বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত