ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কালীগঞ্জে মাদক,জুয়া ও সামাজিক অপরাধ দমনে মতবিরোধ সভা অনুষ্ঠিত


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২২-৮-২০২৩ রাত ৯:৩৮
লালমনিরহাটের কালীগঞ্জে মাদক, জুয়া ও সামাজিক অপরাধ দমনে মতবিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যার বিকেলে কালীগঞ্জের গোড়ল ইউনিয়ন পরিষদ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। মাদক নিয়ন্ত্রণে পুলিশের ভুমিকা ও সচেতন মহলের করণীয় বিষয় আলোচনার পাশাপাশি মাদকের ভয়াবহতা তুলে ধরে উপস্থিত জনসাধারণকে সচেতন করতে সভায় আলোচনা করা হয়।
 
প্রধান অতিথির বক্তব্যে লালমনিরহাটের পুলিশ সুপার জানান, মাদক নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। এসময় মাদক, জুয়াসহ অন্যান্য সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাজকে আরো বেগবান ও সহজ করতে স্থানীয় সুশীল সমাজ ও সচেতন জনগণের সহযোগীতা কামনা করেন তিনি।
 
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লালমনিরহাটের সিনিয়র সহকারী পুলিশ সুপার(বি-সার্কেল) ইমরুল কায়েস, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চলবলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, বুড়ীরহাট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শহিদুর রহমান, গোড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরল আমিন প্রমূখ।
 
এসময় গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ রানা(এসআই), বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের প্রায় পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার