ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

পানছড়ি লোগাং জোনের উদ্যোগে বেকার-দুস্থদের সহায়তা ও ক্রীড়া সামগ্রী প্রদান


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২৩-৮-২০২৩ দুপুর ৪:২৮

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) কর্তৃক ব্যাটালিয়নের আওতাধীন দায়িত্বপূর্ণ এলাকার সেলাই কাজ জানা বেকার মহিলা, গরিব শিক্ষার্থী, অসহায়-দু:স্থ ও পানছড়ি ফুটবল একাডেমির মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (২৩ আগস্ট) সকাল ৯টায় লোগাং জোন সদর দপ্তরে এসব সামগ্রী তুলে দেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম।

সেলাই কাজ জানা শনখোলা এলাকার বেকার সাকি চাকমা জানায়, অর্থনৈতিক সমস্যার কারণে মেশিন কিনতে না পেরে বিজিবি’তে আবেদন করি। আজ সেলাই মেশিন হাতে পেয়েছি। বেকারত্ব দূর করে নিজেই সংসারের হাল ধরতে পারবেন বলে জানান তিনি। খাগড়াছড়ি সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সাদিয়া ফারহানা আর্থিক সহায়তা পেয়ে বিজিবি’র প্রতি কৃতজ্ঞতার কথা জানান।

খেলাধুলার সামগ্রী ফুটবল ও বুট পেয়ে বিজিবি’র জোন অধিনায়ককে ধন্যবাদ জ্ঞাপন করেন পানছড়ি ফুটবল একাডেমির রিয়াজ, ছোটন, কাউছার ও নয়ন। এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জোন অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম।

এমএসএম / এমএসএম

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক