শেষ বয়সে ঠিকানা পেলেন দৃষ্টি প্রতিবন্ধী আক্তার
বাবা ছিলেন ভারতের কোন এক জেলার বাসিন্দা। নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে আসেন বাংলাদেশে। আট সন্তানের জনক বাবা কোন স্থায়ী ঠিকানা গড়তে পারেননি বাংলাদেশে। সেই সূত্রে সন্তানরাও থেকে গেছেন ঠিকানাহীন।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাসিন্দা সেই পিতার এক সন্তান দৃষ্টি প্রতিবন্ধী আক্তার হোসেন। ৭০ বছর বয়সী আক্তার বলেন, এ জীবনে আমার কোনো ঠিকানা নেই, অন্যের জায়গায় থেকেছি। আর এখন শেষ বয়সে এসে আমি ভাবিনি যে আমার পায়ের তলায় মাটি হবে, আমাদের পাকা ঘর হবে।
আক্তার হোসেন বলেন, আমি ছিলাম অন্যের জমিতে। এখন আমাকে পাকা ঘর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা আমাকে পাকা ঘর ও জমি দিয়ে আমার জীবনে আলো দিয়েছেন। শুধু তাই নয় এটি আমার পরিবারের সদস্যদের জীবনও বাঁচিয়ে দিয়েছে। এখন আর আমাকে মানুষের জমিতে ঘর করে থাকতে হবে না।
রাণীশংকৈল উপজেলায় চতুর্থ পযার্য়ের আশ্রয়ণ প্রকল্পে আক্তার হোসেন তার বাড়ি বুঝে পাওয়ার পর বলেন, ৭০ বছর পর নিজের একটি ঠিকানা পেলাম।
তিনি বলেন, টাকার অভাবে ছেলেদের স্কুলে দিতে পারিনি। দিন এনে দিন খেয়েছি। সেও অনেক আগের কথা। আমার পায়ের তলায় কোনো মাটি ছিল না। শুধু রাতে দুচোখের পানিতে বালিশ ভিজেছে। কখনো স্বপ্নেও ভাবিনি পায়ের তলায় মাটি হবে। সেই আশা পূরণ করেছেন শেখ হাসিনা।
আক্ষেপের সাথে তিনি বলেন, সারাটাজীবন অন্যের জমিতে বাস করতে গিয়ে নানা কটুকথা শুনতে হয়েছে। অনেক খারাপ কথা বলার পরেও সহ্য করতে হয়েছে।
এখন যতই অভাবে থাকিনা কেন ঝড় বাদলের দিনে মাথার উপরে আশ্রয় হলো। আধা পাকা হওয়ায় আর বছরে বছরে ঠিক করতে হবে না। ঝড়ের দিনে চাল উড়ে যাওয়ার ভয় নাই।
বর্তমান সরকার আমাদের জমি দিলেন, বাড়ি দিলেন। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নামাজের সময় দোয়া করি।
উপজেলার রাতোর ইউনিয়নের আরজিতগাঁও এলাকার আশ্রয়ণ প্রকল্পের ৪৮টি ঘরের মধ্যে একটি ঘর পেয়েছে আক্তার হোসেন দম্পতি।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান বলেন, ইউনিয়ন পর্যায়ে একটি কমিটি রয়েছে। সেই কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে উপকার ভোগীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এ ছাড়াও উপজেলা নির্বাহী অফিসারকে প্রধান করে আরেকটি বাছাই কমিটি আছে। সেই কমিটি যাচাই বাছাই করে চূড়ান্ত তালিকা করা হয়।
উল্লেখ্য, এ উপজেলায় চতুর্থ পযার্য়ের আশ্রয়ণ প্রকল্পের ২১০টি ঘর উপকারভোগীদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি