বিএনপি নেতার মিথ্যাচারের প্রতিবাদে মাগুরায় আ.লীগের সংবাদ সম্মেলন
মাগুরার মহম্মদপুর উপজেলায় রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব থাকা আবু তোয়েব মোল্যা প্রতিপক্ষের হামলায় নিহতের ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভির মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মাগুরা জেলা আওয়ামী লীগ।
বুধবার (২৩ আগস্ট) সকালে জামরুতলায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।জেলা আওয়ামীলীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন- মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ড, মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, রাজাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজা মিয়ার ফেসবুকে একটি পোস্ট করাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।এ সময় তৈয়বকে দেশীয় অস্ত্র রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা নিউল্যাব হাসপাতালে তার মৃত্যু হয়।
সংবাদ সম্মেলনে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেন, বিএনপি নেতা তৈয়বের হত্যাকাণ্ডের ঘটনায় জেলা আওয়ামীলীগের কোনো সংশ্লিষ্টতা নেই। বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী যে সংবাদ সম্মেলন করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
তার এই সংবাদ সম্মেলনকে প্রতিবাদ ও নিন্দা জানাই।এর আগে রোববার (২০ আগস্ট) রাতে উপজেলা নাওভাঙ্গা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত তৈয়ব নাওভাঙ্গা গ্রামের আবুল কালাম মাস্টারের ছেলে।
এমএসএম / এমএসএম
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু
সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?
টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়
বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত
কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন অনুষ্ঠিত
Link Copied