ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইল জেলা তথ্য অফিসের উদ্যোগে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৩-৮-২০২৩ রাত ৯:৫৩
 টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের উদ্যোগে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোকের মাস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে” আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নলিন বাজার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা তথ্য অফিস টাঙ্গাইলের ব্যবস্থাপনায় বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি এপিএ কর্মসূচির আওতায় আলোচনা সভার শুরুতেই মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) মাশতুরা আমিনা। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদ, গোপালপুর থানার ওসি তদন্ত 
 মো: মাহফুজ আলম, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সমরেন্দ্র সরকার বিমল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন
টাঙ্গাইলের জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত। গোপালপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত এর সঞ্চালনায়
অনুষ্ঠানে বক্তাগণ বঙ্গবন্ধুর আদর্শ ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাগণ, ইউপি সদস্য, তরুন সংগঠক, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন। 

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত