ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

প্যানকেয়ার হাসপাতালকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত, প্রশাসনের সামনে সাংবাদিক লাঞ্ছিত


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৪-৮-২০২৩ দুপুর ১১:২৪

নোয়াখালী জেলা শহর মাইজদীতে বিভিন্ন অনিয়মের অভিযোগে প্যানকেয়ার আইসিইউ হাসপাতালকে নগদ ২ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা ও আইসিইউ বিভাগ বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় বিভিন্ন অনিয়মের অভিযোগে নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ ও সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডাক্তার নাইমা নুসরাত জাবিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

হাসপাতাল পরিদর্শন ও কাগজপত্র পর্যালোচনা করে ভ্রাম্যমাণ আদালত হাসপাতালের আইসিইউ বিভাগে ডাক্তার নার্স না থাকা এবং হাসপাতালের সকল কাগজপত্র না পাওয়াসহ নানান অসংগতি পান। এজন্য হাসপাতাল কতৃপক্ষেকে ২ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ভ্রাম্যমান আদালত আইসিইউ বিভাগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন। এক্সরে বিভাগের অনুমোদন না থাকায় সেটাও বন্ধ ঘোষণা করা হয়।
 
এ বিষয়ে সিভিল সার্জন অফিসের প্রতিনিধি  ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাইমা নুসরাত জাবিন সত্যতা স্বীকার করে বলেন, হাসপাতালে যে পরিমাণ অনিয়ম ছিল, আরো বেশি ব্যবস্থা নেওয়ার দরকার ছিল। তাদের আইসিইউ বিভাগে অনিয়মে ভরপুর ডাক্তার নার্স কিছুই নেই।

এসময় সংবাদ সংগ্রহকালে দেশ টিভির প্রতিনিধি রিফাত মির্জাকে লাঞ্ছিত করে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মালেক মানিক। এসময় ওই প্রতিনিধির হাতে থাকা দেশটিভির লোগো এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। জেলায় কর্মরত সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দাও প্রতিবাদ জানিয়েছেন।

 
 

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত