চৌমুহনীতে হোটেল রেস্টুরেন্টে অভিযান, ৩ হোটেল'কে জরিমান
নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পরিবেশনের দায়ে ৩ টি হোটেলকে ২ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বানিজ্যিক শহর চৌমুহনীতে এ অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইয়াসির আরাফাত।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসির আরাফাত জানান, হোটেল রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পরিবেশনের দায়ে রেলগেইট এলাকার মোরশেদ আলম কমপ্লেক্সের নিচতলায় কলাপাতা হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ১ লক্ষ টাকা, করিমপুর রোডের কাশফুল রেস্তোরা ৫০ হাজার ও বিসমিল্লাহ হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা মোট তিনটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান,তাদের ফ্রিজে থাকা মাছ, মাংশ, মসল্লা সহ অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী মজুদ রাখার দায়ে এবং পরিবেশন করায় ২০০৯ সনের ভোক্তা অধিকার আইনের ৫২ ধারা মতে এ জরিমানা করা হয়। এসব হোটেলগুলোর লাইসেন্স সহ ব্যবসায়ীক যাবতীয় কাগজপত্র সঠিকভাবে পাওয়া যায়নি।
চৌমুহনী শহরে সকল খাবার হোটেলগুলোতে আরো জোরালো ভাবে এ অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ইয়াসির আরাফাত জানান।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied