সরাইলে নিখোঁজের ৬ ঘন্টা পর বিলের পানি থেকে শিশুর মরদেহ উদ্বার
সরাইলে নিখোঁজের ৬ ঘন্টা পর বিলের পানি থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।
বুধবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯ টায় সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল (শান্তিনগর) এলাকায় বন্যার পানি থেকে খোদেজা (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত খোদেজা উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল (শান্তিনগর) গ্রামের জিল্লুর রহমানের মেয়ে।সরাইল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।শিশুর পারিবার সূত্র জানায়, বুধবার (২৩ আগষ্ট) বিকাল ৪ টার পর থেকে খোদেজাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে মসজিদের মাইকে নিখোঁজ সংবাদের ঘোষণা দেওয়া হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে লাইটের আলোতে একটি মরদেহ বন্যার পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা মরদেহটি উদ্ধার করে বিলের পাড়ে আনে। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি শিশু খোদেজার বলে শনাক্ত করেন।সরাইল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল করিম জানান, প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েছি বিলের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এমএসএম / এমএসএম
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ
Link Copied