মাটিরাঙ্গায় ৩ কেজি গাঁজাসহ যুবক আটক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গাঁজাসহ নুরুল আমিন (২৪) নামে এক যুবককে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গা শান্তি পরিবহন কাউন্টার থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই কামরুল আরেফিন চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ তাকে আটক কর হয়। এসময় তার সাথে থাকা ১টি বাটন মোবাইল জব্দ করা হয়।
আটক কৃত নুরুল আমিন খাগড়াছড়ির ভুয়াছড়ি এলাকার গোলাম হোসেনের ছেলে পরিচয় দিলেও জন্ম নিবন্ধন অনুসরে তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রোমারীর, টাংরাপাড়া, যাদুরচর ৫নং ওয়ার্ড ধনাচর গ্রামের গোলাম আলীর ছেলে বলে জানা গেছে।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত নুরুল আমিনের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। মাটিরাঙ্গা থানা এলাকায় যেকোন অপরাধ প্রবণতারোধে পুলিশ তৎপর রয়েছ বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল