রুমায় এখনো বিচ্ছিন্ন বিদ্যুৎ; বেড়েছে কাচাঁসবজি
বান্দরবানের টানা ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে কারণের এখনো বিপদগ্রস্থ রুমা। বিছিন্ন রয়েছে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে আড়াই সপ্তাহ ধরে বিদ্যুৎতের সরবরাহ। এতে ভোগান্তিতে পড়েছে রুমা উপজেলায় প্রায় ৩০ হাজার মানুষ। শুধু তাই নয় বিদ্যুৎ না থাকায় অতিষ্ট জনজীবন। তাছাড়া বন্যার পর বেড়ে গেছে নিত্যপন্যের কাচা সবজির দাম।
এদিকে বিদ্যুৎতের পাশপাশি সড়ক যোগাযোগের পথ বিচ্ছিন্ন হওয়াতেই একমাত্র যোগাযোগের মাধ্যম ইঞ্জিন চালিত বোট। ভরসা পথ হিসেবে বেছে নিলেও দ্বিগুন ভাড়া গুনতে হচ্ছে রুমা উপজেলার সাধারণ মানুষের। তাছাড়া যোগাযোগে বিচ্ছিন্ন থাকাতে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম। বাজারে কাচামালের ঊর্ধ্বগতি যানবাহনের বন্ধ থাকাতেই বিপাকে রুমাবাসিন্দারা।
খোজ নিয়ে জানা গেছে, টানা ভারী বর্ষনের কারণের গেল ৪ তারিখের বন্ধ হয়ে যায় বিদ্যুৎতের সরবরাহ। এরপরই প্লাবিত হয় নিম্নাঞ্চল এলাকা গুলো। টানা ৬দিন পর বন্যার পরিস্থিতি স্বাভাবিক হলেও ভেঙ্গে যায় সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে যায় বিদুৎতের সরবরাহ। টানা ২২দিন ধরে কোন বিদ্যুৎ সরবরাহ না থাকাতে অতিষ্ঠ হয়ে পড়ে রুমা উপজেলার প্রায় ৩০ হাজার মানুষ। তাছাড়া নিত্যদিনের কাচামালের ঊর্ধ্বগতি ফলে ভোগান্তিতে পড়েছে সেই উপজেলার মানুষ।
সরেজমিনে দেখা গেছে, রুমা সড়ক জুড়ে খানাখন্দভরা। টানা বৃষ্টিতে পাহাড় ধ্বসে পড়েছে সড়কগুলো। তবে দ্রুত যানবাহনের চলাচল স্বাভাবিক করতে মাঠে কাজ করে যাচ্ছেন সেনাসদস্য। অন্যদিকে বর্ষার পানিতে মাটি ঢলে পড়ে গেছে বিদ্যুতের খুটি ও তার। এখনো বিদ্যুতের সরবরাহ বন্ধ থাকায় বিদ্যুৎবিহীন অন্ধকারে জীবনযাপন করছেন পুরো উপজেলার সাধারণ মানুষ। বন্ধ রয়েছে সরকারি - বেসরকারীসহ ব্যবসায়ী প্রতিষ্ঠানও। যোগাযোগের মাধ্যম হিসেবে বেছে নিয়েছে একমাত্র নৌপথ। তাছাড়া রুমা বাজারের দেখা মিলে অন্যচিত্র। সড়ক যোগাযোগ বন্ধ থাকাতেই বেড়ে গেছে এলপি গ্যাস, পেয়াজ,রসুনসহ নিত্যদিনের প্রয়োজনীয় খাবার।এর ফলে ভোগান্তিতে পড়েছে বন্যা কবলে পড়া ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষ।
রুমা বাজার মাছের ব্যবসায়ী করিম উদ্দিনসহ অনেকে বলেন, টানা ২২দিন বিদ্যুৎতের দেখা নাই। যার ফলে কাচাঁ বাজারের মাছ মাংস পচেঁ যাচ্ছে।সড়ক যোগাযোগ বন্ধ। সবদিক দিয়ে আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে।
বাজার করতে আসা ক্যউচিং মারমা বলেন, বন্যার পর থেকে সব জিনিসের দাম ঊর্ধ্বগতি। এমনিতেই আমরা বন্যাতে ক্ষতিগ্রস্ত। এইভাবে হলে সংসার চালাবো কিভাবে।
বান্দরবান বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন জানান, বিদ্যুৎ সংযোগ মুরংগো বাজার পর্যন্ত চালু হয়ে গেছে। রুমায় পাওয়ার সাবষ্টেশনের কাজ চলমান রয়েছে। আজকে ট্রায়াল করে যদি ট্রান্সফরমার ঠিক থাকে তাহলে রুমা হাসপাতাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ দেওয়া হবে আশ্বাস দেন তিনি।
রুমা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম জানান, উপজেলার প্রশাসন পক্ষ থেকে বাজারের প্রত্যেক দ্রব্যমূল্যের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। তাছাড়া এর আগের বাজার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তবে বাজারের দ্রব্যমুল্যের দাম যদি বাড়তি নিয়ে থাকে তাহলে পুনরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied