শ্রীপুরে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ হলরুলে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে উদ্ধুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়েছে।
উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাজমুন নাহারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ,শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণা রাণী দাস, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নারগিস সুলতানা।
উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা বিএম টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ওয়াসিম আকরাম,উপজেলা কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান,সাংবাদিক মোঃ রাশিদুল ইসলামসহ অন্যরা।
অনুষ্ঠানে উপজেলা জাতীয় মহিলা সংস্থার বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও তিনশ’ প্রশিক্ষাণার্থী উপস্থিত ছিলেন। জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত এ প্রশিক্ষণে ৫ টি ট্রেডে উপজেলার তিনশ’ জন নারী যথাক্রমে চল্লিশ দিন ও আশি দিন প্রশিক্ষণ গ্রহণ করেন। সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রতিদিন দেড় শ’ টাকা সম্মানী হারে প্রত্যেককে ছয় হাজার থেকে বারো হাজার টাকার চেক প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied